editor

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

অবিলম্বে পদত্যাগ করুন, নইলে উত্তাল ঢেউয়ে ভেসে যাবেন

অবিলম্বে পদত্যাগ করুন, নইলে উত্তাল ঢেউয়ে ভেসে যাবেন

6

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে অবিলম্বে পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

6

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রবিবার (২৫ অক্টোবর) আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

4

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অনেক হয়েছে। এভাবে আর চলতে পারে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই- অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল ঢেউ সৃষ্টি হবে, সেই ঢেউয়ে আপনারা সবাই ভেসে যাবেন।’

1

মির্জা ফখরুল আরো বলেন, ‘জনগণের উদ্দেশেও বলতে চাই, আপনারা আর নিশ্চুপ হয়ে থাকবেন না। যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, রুখে না দাঁড়াই, তাহলে ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম, আমরা যে ১৯৯০ সালে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছিলাম, যে গণতন্ত্রকে আমরা ছিনিয়ে নিয়ে আসছিলাম, সেই গণতন্ত্রকে তারা আবার হরণ করেছে। সুতরাং আমাদের সবাইকে আজকে রুখে দাঁড়াতে হবে, অধিকার ফিরিয়ে আনতে হবে, আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

আওয়ামী লীগ সরকার ‘বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে’ দেশে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাসই করে না। শুধু জনগণকে বোকা বানানোর জন্য তাঁরা গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসনব্যবস্থা- প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে।’ তিনি বলেন, ‘আমরা অনেক বলেছি, আমরা মানববন্ধন, মিছিল, হরতাল বহু কিছু করেছি। আমরা এখন পর্যন্ত এই সরকারের টনক নড়াতে পারিনি। কারণ তারা বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে আছে।’ ‘দানবীয়-হাইব্রিড-স্বৈরাচারী-পুতুল সরকারের’ বিরুদ্ধে দল-মত-নির্বিশেষ জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা (সরকার) আজকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ, যারা ভিন্নমত পোষণ করে, লেখালেখি করে, সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলে, তখনই তাঁদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। যে মামলায় সাংবাদিক রুহুল আমিন গাজী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে একটা মিথ্যা অপবাদ, একটা অপব্যাখ্যা এবং সেই সঙ্গে আইনের অপব্যাখ্যা দিয়ে, তাঁকে গ্রেপ্তার করে বিনা জামিনে আটকে রাখা হয়েছে।’

3

অবিলম্বে রুহুল আমিন গাজী, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান ফখরুল।

সংগঠনের নেতা সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে ও সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ছড়াকার আবু সালেহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের অধ্যাপক আবদুল করীম, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, জাসাসের রফিকুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

2 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

3 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

2 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

7 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

2 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

6 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
2