editor
প্রকাশিত: 9:35 PM, November 3, 2025
ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের ফলে হাজারো প্রান্তিক শ্রমিকের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার আজ চরম অনিশ্চয়তায়। শত শত শ্রমিক পরিবার, বিশেষ করে শিশুদের অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। এই হৃদয়বিদারক পরিস্থিতিতে খেলাঘর সিলেট জেলা শাখা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, “রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও জীবিকা রক্ষা করা। শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ করা মানবিক বা ন্যায়সঙ্গত নয়।
বিবৃতিতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশার কারিগরি ত্রুটি নিরসনে বুয়েট প্রণীত নকশা ও সরকারি নিয়ন্ত্রণ কাঠামো ব্যবহার করে সমস্যার সমাধান সম্ভব। বলপ্রয়োগ নয়, প্রয়োজন যুক্তি ও সহানুভূতিশীল সমাধান।
খেলাঘর গভীর উদ্বেগ প্রকাশ বিবৃতিতে বলা হয়, এই সংকটের পটভূমিতে ‘সিলেটি বনাম আবাদি’ আঞ্চলিক সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে বলা হয়, “সাংস্কৃতিক ঐক্য ভেঙে মানুষকে বিভক্ত করার অপচেষ্টা জাতির জন্য বিপজ্জনক। সকল শিশুর মুখে হাসি ফোটানোই খেলাঘরের লক্ষ্য।”
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো নেতৃবৃন্দের, বিশেষ করে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ সকল শ্রমিক নেতাদের মধ্যরাতের গ্রেফতার, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। এটি একটি ভয়াবহ নজির, যা স্বাধীন মত প্রকাশকে ক্ষতিগ্রস্ত করবে। সংগঠনটি অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, রিকশা শ্রমিকদের জীবিকা পুনর্বহাল, এবং সাংস্কৃতিক বিভাজন রোধে প্রশাসনের ভূমিকা কামনা করেছে।
1 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 6 সোমবার (১৪
5 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
6 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
8 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
6 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের