editor
প্রকাশিত: 3:07 PM, January 19, 2021
জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা ছাত্রদল কর্তৃৃক ১৫ জানুয়ারি অনুমোদিত জুড়ী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়কসহ চার জন বিবাহিত, কেহ শিবির, কেহ ছাত্রলীগ এমন অভিযোগ ছিল দলীয় নেতাকর্মীর।
এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছে নব ঘোষিত উপজেলা ছাত্রদল।
আজ সকাল সাড়ে ১১টায় জুড়ী কলেজ রোডস্থ বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিবাহিত অভিযোগে অভিযুক্ত উপজেলার ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল।
তিনি বলেন, আমার অজান্তে জেলা বিএনপি আমাকে জুড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক করেছিল। আমি সেটা জানতে পেরে এবং ছাত্রদলের পদপ্রত্যাশী হওয়ায় বিএনপির পদ থেকে অব্যাহতি নেই। বিভিন্ন ফেক আইডি থেকে ফেসবুকে ও সাংবাদিকদের নিকট কে বা কাহারা আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। আমি শিবির কর্মী নয়, বিবাহিতও নয়। আমি এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কমিটির আরো কয়েকজনের উপর বিবাহকরা, ছাত্রলীগ, শিবির করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কমিটির সবার সম্পর্কে আমার ধারণা নেই। জেলা নেতৃবৃন্দ জেনেশুনেই দিয়েছেন। ফেসবুকে ভাইরাল হওয়া কমিটির ১১নং যুগ্ম আহবায়ক আ.স.ম কিবরিয়ার বিবাহের পোষাক পরা ছবি ও আওয়ামী লীগ দলীয় এমপি, মন্ত্রীর সাথে ১৮নং সদস্য সায়মন-এর ছবি প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের আহবায়কের কোন ধারণা নেই বলে জানান।
এ সময় উপস্থিত আ.স.ম কিবরিয়া ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি তার নয় বলে জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির সদস্য সুহেল মিয়া, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান, জুবের আহমদ, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম শান্ত, তরিকুল ইসলাম, সদস্য জাবেল মিয়া ও সাব্বির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
1 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
6 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে
5 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
4 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
1 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
7 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
8 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 5 একাধিক মামলার
5 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান