editor

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

অস্ত্র ও মাদক মামলায় এসআই জলিলের বিচার শুরু

অস্ত্র ও মাদক মামলায় এসআই জলিলের বিচার শুরু

2

অনলাইন ডেস্ক

2

অস্ত্র ও মাদক মামলায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আ. জলিল মাতব্বরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দুই মামলায় আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

এদিন কারাগারে থাকা আ. জলিল মাতব্বরকে আদালতে হাজির করা হয়। আসামির পক্ষে তার আইনজীবী খলিলুর রহমান অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সাবিনা ইয়াসমিন (দিপা) অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

4

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আ. জলিল মাতব্বরের কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। এ সময় আ. জলিল মাতব্বর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এরপর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়া আসামি জলিল মাতব্বরের জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদনও খারিজ করেন।

6

গত ১৯ ফেব্রুয়ারি দারুস সালাম থানা এলাকা থেকে জলিল মাতব্বরকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

6

জানা যায়, এসআই আবদুল জলিল মাতব্বর তার বিভিন্ন জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। পার্সেলটি দারুস সালামে কুরিয়ার সার্ভিসের অফিসে থাকার সময় তা থেকে মাদকের গন্ধ ছড়াতে থাকে। ভেতরে নিষিদ্ধ সামগ্রী থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় কুরিয়ার কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। দারুস সালাম থানা পুলিশ গিয়ে পার্সেল খুলে ৫ হাজার ২৮৯ পিস ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাজা, ৪০ দশমিক ৭৫ গ্রাম হেরোইন, ৯ ক্যান বিয়ার, ৯৮৮ পিস ইয়াবা সাদৃশ্য সাবলেট এবং ২৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করে।

ওই দিনই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুলাল হোসেন মামলা দুটি দায়ের করেন। সংশ্লিষ্ট থানার এসআই (নিরস্ত্র) নজরুল ইসলাম অস্ত্র মামলায় গত ২২ মার্চ এবং মাদক মামলায় গত ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

8 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

1 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

5 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

6 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

8 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

7 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
5