editor
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
দেশের সবচেয়ে প্রাচীন এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২০, ২১ ও ২২ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. নুরুল হুদা।
আর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), পিইঞ্জ।
বৃহস্পতিবার আইইবির অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে ৬২তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আইইবির বিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।
সভার শুরুতে আইইবির বিদায়ী সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বিগত বছরের আয়, ব্যয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর বিগত সময়ে যেসব প্রকৌশলীগণ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দোয়া করা হয়।
পরে আইইবির ২০২০, ২১, ২২ মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেনের (শীবলু) কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি।
এ সময় আইইবি চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মোহম্মদ হোসেন, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া আইইবির সাতটি ডিভিশনের কমিটিরাও দায়িত্ব গ্রহণ করেন।
আইইবির বিদায়ী প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীরা সব সময় কাজ করছেন। আজকে যারা আইইবির দায়িত্ব নিয়েছেন তারা প্রকৌশলী সমাজের উন্নয়নে কাজ করবেন। একই সাথে বর্তমান সরকারের ভিশন এবং মিশনকে সফল করতে কাজ করে যাবেন।
আইইবির বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, অতীতের ধারাবাহিকতায় আইইবিকে সামনের দিকে এগিয়ে নিতে এবং প্রকৌশল সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাবো। এজন্য অতীতের ন্যায় সকল প্রকৌশলীগণ আমাদের পাশে থাকবেন বলে আশা করি।
4 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
5 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
4 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
6 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
5 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
7 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
7 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)