editor
প্রকাশিত: 7:59 AM, October 1, 2020
‘রোকযানা’ খ্যাত নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ শাহেদ গুরুতর অসুস্থ। তিনি ভর্তি রয়েছেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। ৩০ সেপ্টেম্বর, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ শাহেদ। এরপর তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সর্বশেষ রাত ১টার দিকে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেলে নেওয়া হয়। তাকে তত্ত্বাবধান করছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিরাজী। তিনি জানান, নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।
তবে ধারণা করা হচ্ছে তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এছাড়া তার কিডনি ফেইলিউর করেছে। হাসপাতালে শেখ শাহেদের পাশে রয়েছেন অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সিইও খাদেমুল জাহান। তিনি জানান, রাতের চেয়ে এখন অবস্থা কিছুটা ভালো। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
উল্লেখ্য, শেখ শাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বই দশক থেকে তিনি গান করে আসছেন। সংগীত মহলে রোকযানার শাহেদ নামেও পরিচিত তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।
7 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
8 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
1 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
5 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং