editor
প্রকাশিত: 6:06 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
আইসিসির জরিপে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির অফিসিয়াল টুইটে এ জরিপ চালানো হয়। অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে, এরকম চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে কে সেরা, তা জরিপে ভার্চুয়ালবাসীর কাছে জানতে চায় আইসিসি। এতে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান ছাড়াও তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।দর্শক জরিপে ৪৭.৩ শতাংশ ভোট পেয়ে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি। তিনি পেয়েছেন ৪৬.২ শতাংশ ভোট। ডি ভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন যথাক্রমে ৬ শতাংশ এবং ০.৫ শতাংশ ভোট।তবে এই জরিপে ক্ষেপে ভারতীয় ক্রীড়ামোদিরা। ভারতের মধ্যে একজন টুইটে লিখেছেন, টুইটারে জেতার জন্য ইমরান খানকে অভিনন্দন। তবে আমাদের বিরাট কোহালি, বা তাঁর ভক্ত, বা ভারতীয়দের এইসব বোকা বোকা টুইটার পোলে উৎসাহ নেই। অবশ্য ভারতের নিউজ চ্যানেলগুলো এটাকে খবর বলেই মনে করে না। ব্রেকিং নিউজ হিসেবে দেখানো তো দূরের কথা। যাই হোক, তবু এই ছোট্ট জয়ের জন্য অভিনন্দন।আরেকজন লিখেছেন, ‘‘দীর্ঘদিন কোনও ক্রিকেটীয় সাফল্য পায়নি পাকিস্তান। ভবিষ্যতেও আর পাবে কিনা সন্দেহ। পড়ে পাওয়া চৌদ্দ আনা এই সাফল্য নিয়ে তাই নাচানাচি করাই স্বাভাবিক।’’উল্লেখ্য, গত মাসেই পুরুষদের বিভিন্ন ফর্ম্যাটের দশক সেরা দলের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। কোনও তালিকাতেই জায়গা পাননি পাকিস্তানের কোনও ক্রিকেটাররা। শোয়েব আখতার, রশিদ লতিফের মতো প্রাক্তনীরা যার তীব্র সমালোচনা করেছিলেন।
5 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
8 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
7 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
8 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত