editor

প্রকাশিত: 11:33 AM, August 18, 2026

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

নেপথ্যে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের ইন্ধন

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

2

আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা বিতর্কিত মেলা ব্যবসায়ী এম. এ. মঈন খান বাবলু (যাকে স্থানীয়রা ‘মেলা বাবলু’ নামে চিনে) আবারও প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছেন।

8

গত ৫ আগস্ট সরকার পতনের পর সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক থানায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। তবে কিছুদিন যেতে না যেতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর ছত্রছায়ায় তিনি আবারও মেলা দখলের পাঁতারা শুরু করেছেন।

বিগত ১৭ বছর ধরে সিলেটসহ দেশের যেকোনো প্রান্তে মেলা আয়োজনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এই মেলা বাবলুর হাতে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল নেতাদের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সুসম্পর্ক। এমনকি দলীয় শীর্ষ নেতাদের একদম ঘনিষ্ঠ বলয়ে বিনা অনুমতিতেই যাতায়াত করতে পারতেন তিনি। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি মেলা ও পশুর হাটের নামে গড়ে তুলেছিলেন এক শক্তিশালী সিন্ডিকেট।

8

অসহায় মানুষকে সাহায্য করা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের চিকিৎসা কিংবা মুক্তিযোদ্ধার সন্তানের সহায়তার মতো সামাজিক কাজের নাম ভাঙিয়ে বিভিন্ন মেলার অনুমোদন বাগিয়ে নেওয়া ছিল তার মূল কৌশল। পরবর্তীতে এসব মেলার নামে স্টল বরাদ্দ, লটারি ও টিকিট বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে তিনি ব্যাপক প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে।

7

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ আমলে যারা দলীয় পদপদবি ভাঙিয়ে ফায়দা লুটেছেন, সেইসব সুবিধাবাদী ব্যবসায়ীদের ওপর ভর করেই বাবলু আবারও মাঠে নেমেছেন। দীর্ঘ ১৭ বছর যে সুযোগ থেকে বঞ্চিত ছিলেন সাধারণ ব্যবসায়ীরা, সেখানে এই রাজনৈতিক পটপরিবর্তনের পরও একটি অসাধু চক্রের সহায়তায় বাবলুর মতো বিতর্কিত ব্যক্তিরা আবারও কোণঠাসা করছেন ত্যাগী ও মূলধারার ব্যবসায়ীদের।

বর্তমানে সিলেটের বিভিন্ন স্থানে মেলা নিয়ে আবারও প্রতারণার নতুন ফাঁদ পাতছেন বাবলু ও তার চক্রটি। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত এমন একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে নতুন করে আবার মাঠে সক্রিয় হচ্ছেন, তা নিয়ে সিলেটের জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

3 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
7