editor

প্রকাশিত: 8:45 AM, October 17, 2020

আওয়ামী লীগ প্রার্থী মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক

আওয়ামী লীগ প্রার্থী মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক

7

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর ভোট দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের এই প্রার্থী অত্র আসনের ভোটার হিসেবে ভোট দিয়েছেন বলে দাবি করলেও সেটিকে নাকচ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ।

3

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার কিছু পরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন কাজী মনিরুল ইসলাম। সাধারণত আলোচিত প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ভোট কক্ষে প্রবেশ করেন। এরপর গোপন কক্ষে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

6

তবে এদিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে কক্ষে যাননি কাজী মনিরুল ইসলাম। কক্ষে প্রবেশ করার খানিক বাদেই বেরও হয়ে আসেন আওয়ামী লীগের এই প্রার্থী। পরে কেন্দ্র প্রাঙ্গণে ভোট নিয়ে প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম বলেন, ‘আমি এখানে ভোটার, ভোট দিয়েছি।’

8

অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর এই দাবিকে অসত্য বলছেন বিনপির প্রার্থী সালাহউদ্দিন। একই কেন্দ্র পরিদর্শনে এসে বিএনপি প্রার্থী বলেন, ‘তিনি (মনু) এই আসনে ভোট দিতেই পারেন না। কারণ তিনি ঢাকা-৪ আসনের আওতাধীন গেন্ডারিয়ার ভোটার। এখন তিনি যদি এখানে ভোট দিয়েছেন বলে দাবি করেন তাহলে এটা অসত্য।’

ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনের ভোটার নন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন নিজেও। ফলে ভোট দিতে পারবেন না তিনি। তবে এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি এই আসনের ভোটার ছিলাম। ২০১৮ সালের নির্বাচনে আমি ঢাকা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। তখন আমার ভোট সেই আসনে নিবন্ধিত করি। তবে এবার এই আসনে আবার পরিবর্তন করে আনতে চাইলেও নির্বাচন কমিশন আমাকে সেই সুযোগ দেয়নি।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

3 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

1 ‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

7 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

2 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

2 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

5 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

6 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

1
5