editor

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

আগ্রাসী আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দিবে: জিসান

সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল

আগ্রাসী আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দিবে: জিসান

7

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সিলেটে মশাল মিছিল করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান ও সহ-সাধারণ সম্পাদক রাহাত আহমদ এর যৌথ পরিচালনায় মশাল মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশাহিদুল ইসলাম মাহী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা সরকার মোহাম্মদ ফাহিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা কাওসার আহমদ, আবু তানিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা নাঈমুর রহমান তালুকদার নাফিস, এহসান আহমদ রিফাত, মিফতা উদ্দিন রাতুল, ফুয়াদ হাসান, মো: জাকারিয়া আহমেদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা সৈয়দ জাকারিয়া আহমদ, রায়হান আলম পুলক, লিডিং ইউনিভার্সিটি ছাত্রদল নেতা, নাসির উদ্দিন খান, আহনাফ মহসিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা বুলবুল হোসেন, বদরুল আলম, নওসাদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। গত জুলাই বিপ্লবে ভারতের তাবেদার স্বৈরাচার হাসিনাকে গণঅভ্যুন্থানে বিদায় করে এদেশের মানুষ প্রমাণ করেছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশীরা ছাড় দেয় না। তাই ভারতকে মনে রাখতে হবে তাদের আগ্রাসন এবং তাদের আধিপত্যবাদী নীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমাদের সম্মান, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না। সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আমরা বার্তা পাঠাতে চাই যে, ভারত অবিলম্বে তাদের আগ্রাসী আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দিবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

3 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

2 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

5 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

8 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

6 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

1
5