editor
প্রকাশিত: 12:36 PM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরের আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফি আদায়ে শিক্ষাবোর্ডের নির্দেশনা না মেনে ২ হাজার ৭৪০ টাকা পর্যন্ত আদায় করছে।
শিক্ষাবোর্ডের নির্দশনা অনুযায়ী একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উপজেলা সদরে ১০০০, জেলা সদরে ২০০০ ও বিভাগীয় শহরে ৩০০০ টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে। এর বেশি নিলে কেন বেশি নেওয়া হলো তা ব্যাখ্যা করতে হবে। অথচ আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ মানবিক ও বাণিজ্য শাখায় ভর্তি ফি ২ হাজার ৫৪০ টাকা ও বিজ্ঞানে ২ হাজার ৭৪০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । এতে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের সুনাম নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। গত ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ হয় কলেজটি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা জানান, আবুল এন্টারপ্রাইজ এবং নিতাই টেলিকম নামের দু’টি বিকাশ এবং শিউর ক্যাশ এজেন্টের মাধ্যমে ভর্তি ফি ২৫০০ এবং ২৭০০ টাকা জমা দিয়েছেন তারা। সঙ্গে বিকাশ ও শিউর ক্যাশ ফি বাবদ এজেন্টদের দিয়েছেন আরও ৪০ টাকা করে।
এ ব্যাপারে জানার জন্য আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মানবিক ও বাণিজ্য শাখায় ২৫০০ এবং বিজ্ঞান শাখায় ২৭০০ টাকা করে সরকারি নিয়ম মেনেই ফি নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটিতে সরকারি শিক্ষক, কর্মচারী ছাড়াও অনেক বেসরকারি শিক্ষক ও কর্মচারী থাকায় তাদের বেতনের জন্য আমরা এই টাকা নিচ্ছি।
জানা গেছে, জাতীয়করণের পরে পূর্বের কলেজ কমিটি বিলুপ্তির পর এখন পর্যন্ত নেই কোনো কলেজ পরিচালনা কমিটি। কেন এখন পর্যন্ত কলেজ পরিচালনা কমিটি হচ্ছে না তাও জানেন না কেউ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, সরকারি পরিপত্র মোতাবেক একাদশে ভর্তি ফি নিতে হবে সরকারি নির্দেশনা অনুযায়ী। উক্ত ভর্তি ফি’র বেশি নিলে কেন বেশি নেওয়া হচ্ছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
2 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 4 সোমবার (১৪
6 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
5 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
7 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
7 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
6 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
1 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের