editor

প্রকাশিত: 3:02 PM, November 24, 2020

আজ গোলের দেখা পাবেন নেইমার-এমবাপ্পে?

আজ গোলের দেখা পাবেন নেইমার-এমবাপ্পে?

3

অনলাইন ডেস্ক

5

চোট ও করোনাভাইরাসের কারণে চলতি মৌসুমে প্রথম পছন্দের একাদশ কমই খেলাতে পেরেছেন পিএসজি বস টমাস টুখেল। তার উপর গোল খরায় ভুগছেন দলের সবচেয়ে বড় দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে সমস্যা না হলেও এর প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপর সেরার মঞ্চে টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের। কোচ টুখেলের আশা, দলকে কক্ষপথে ফেরার আসছে ম্যাচেই গোল পাবেন নেইমার ও এমবাপ্পে।

5

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ পাঁচ ম্যাচে জালের দেখা পাননি নেইমার আর টানা সাত ম্যাচ গোল পাননি এমবাপ্পে। দলের দুই সেরা তারকার এমন বাজে অবস্থার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে আজ মঙ্গলবার ঘরের মাঠে লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে টুখেল আশা প্রকাশ করেন, লাইপজিগ ম্যাচেই গোল পাবেন নেইমার ও এমবাপ্পে।

7

লুখেল বলেন, এমবাপ্পে ও নেইমার গোল না পেলে আমাদের ভুগতে হয়। ম্যাচের ফল নির্ধারণে তাদের ভূমিকা অনেক। তারা খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করি, আগামীকাল তারা গোল করতে পারবে।

ইউরোপ সেরা প্রতিযোগিতার এবারের আসরে গ্রুপ পর্বের প্রথম দেখায় পিএসজিকে ২-১ গোলে হারিয়ে গেল মৌসুমের ক্ষতে প্রলেপ দেয় লাইপজিগ। ফিরতি দেখায় আজ পাল্টা প্রতিশোধ নেওয়ার সুযোগ প্যারিসের ক্লাবটির সামনে।

লাইপজিগের বিপক্ষে আবারো মাঠে নামার আগে অবশ্য ভাবনার যথেষ্ট কারণ আছে টুখেলের। তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে তার দল। ৬ পয়েন্ট করে ম্যানচেস্টার ইউনাইটেড ও লাইপজিগের। আজ হারলে নকআউট পর্বের রাস্তা কঠিন হয়ে যাবে ফরাসি চ্যাম্পিয়নদের জন্য।

4

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4