editor
প্রকাশিত: 4:26 PM, October 4, 2020
ডেস্ক রিপোর্ট :
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। প্রথমে সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনের দায়িত্ব পায় মুম্বাই পুলিশ। তখন তারা তদন্তে জানায় এটি আত্মহত্যাই।
কিন্তু সেই তদন্ত রিপোর্ট মানেনি সুশান্তের পরিবার ও ভক্তরা। তারা এই তদন্তভার ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইকে দেয়ার দাবি জানালে রাষ্ট্র সেই দাবি মেনে নেয়। এরপর অনেক নাটকীয় মোড় এসেছে সুশান্তের মৃত্যু মামলায়।
তবে শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের খুনের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তথা এইমস (AIIMS)। শনিবার (৩ অক্টোবর) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানিয়ে দিয়েছেন, আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা।
এই পরিস্থিতিতে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং দাবি করলেন, মুম্বাই পুলিশের তদন্ত যে ভুল ছিল না তা এবার প্রমাণিত হল।
তিনি বলেন, ‘আমরা এখনও এইমসের কাছ থেকে কোনো অফিসিয়াল রিপোর্ট পাইনি। তবে সংবাদমাধ্যমের সূত্রে আমরা বিষয়টা জানতে পেরেছি। মুম্বাই পুলিশ যে পথে এগিয়েছিল, ওদের তদন্তও সেই পথেই এগিয়েছে। মুম্বাই পুলিশ ও কুপার হাসপাতালের চিকিৎসকদের তদন্ত সঠিকই ছিল। আমাদের দিকে নানা অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এইমস প্রমাণ করে দিয়েছে আমরা ঠিক কথাই বলেছিলাম।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের যথাযথ তদন্ত করা হয়েছে।’
সিবিআইও একটি পেশাদার সংস্থা সেকথা মনে করিয়ে পরমবীর বলেন, ‘মুম্বাই পুলিশও পেশাদার। প্রতিটি মামলারই যথাযথভাবে তদন্ত করি আমরা। নিজেদের তদন্ত পদ্ধতিতে আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।
শনিবারই এইমসের তরফে জানিয়ে দেওয়া হয় প্রয়াত অভিনেতা সুশান্ত খুন হননি। তিনি আত্মহত্যাই করেছেন। সুশান্তের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট নতুন করে খতিয়ে দেখেছেন এইমসের চিকিৎসকদের একটি দল।
প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের মৃতদেহ পাওয়া যায় তার বান্দ্রার ফ্ল্যাটে। মুম্বাই পুলিশ তখনই জানিয়েছিল, আত্মহত্যা করেছেন অভিনেতা। ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে সুশান্তের।
8 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে
5 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
2 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
3 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
6 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
8 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 7 একাধিক মামলার
8 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান