editor
প্রকাশিত: 9:06 PM, September 10, 2026
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি পালনে সিলেটের বিশ্বনাথ রামধানা উত্তরে অবস্থিত লাইসিয়াম স্কুলের পরিচালনায় বিভিন্ন শ্রেণির শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শিক্ষা ও সাক্ষরতা, বিদ্যালয়, গ্রামবাংলা, পরিবেশ, প্রকৃতি ও বাংলাদেশের সৌন্দর্য বিষয়ক চিত্র অঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রানা বলেন, বই আর কলমের পাশাপাশি রং-তুলিও পারে অজ্ঞতার অন্ধকার দূর করতে। সাক্ষরতা দিবসে আমাদের শিক্ষার্থীদের আঁকা ছবিই হবে সচেতনতার বার্তা। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, শিক্ষার্থীদের মাঝে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং তাদের সৃজনশীলতা বিকাশের জন্যই এই আয়োজন। আশা করি এতে শিক্ষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির ইতিবাচক বার্তা পৌঁছাবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী হিসেবে তৃতীয় শ্রেণির যথাক্রমে নুসরা, বুশরা, আমিনা; চতুর্থ শ্রেণির আয়ান, রিহান, রিয়া এবং পঞ্চম শ্রেণির আবির, মুনতাহা, তাসকিন-এর নাম ঘোষণা করা হয়। ওআরবি গ্রন্থাগারের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কারের বই তুলে দেয়া হয়।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও