editor

প্রকাশিত: 5:55 PM, August 12, 2026

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আন্দোলন-ধর্মঘটের ডাক ঘিরে পরিবহনখাতে আবুকে নিয়ে নতুন বিতর্ক

আবুর কাবুতে পরিবহন সেক্টর

5

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার।

পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে আন্দোলন-ধর্মঘটের ডাক,শ্রমিকদের সংগঠিত করে চাপ সৃষ্টি এবং সড়ক পরিবহন খাতে প্রভাব বিস্তারের অভিযোগকে ঘিরে তাকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।এ

র আগে ৫ জুন ২০২৬ এক প্রতিবেদনে উঠে আসে, গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছিল, সিলেটের পণ্য পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একটি প্রভাবশালী চক্র সামান্য ঘটনাকে বড় ইস্যুতে পরিণত করে মিছিল-মিটিং ও লোকসমাগমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ওই প্রতিবেদনে আবু সরকারের নামও উঠে আসে।

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, আবু সরকার সিলেট জেলা ট্রাক,পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। পরিবহন খাতের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তিনি প্রায়ই আন্দোলনের ডাক দেন এবং শ্রমিকদের উসকে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন, এমন অভিযোগ রয়েছে।

3

সম্প্রতি কোম্পানীগঞ্জে খাগাইল গরুর বাজারে গরু রাখার জায়গা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আবুল হোসেন নামে এক পরিবহন শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেও পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে পরিবহন সেক্টরের সরাসরি সংশ্লিষ্টতা ছিল না,এমন তথ্যও আগের প্রতিবেদনে উঠে আসে।

আবু সরকারকে ঘিরে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা। ২০১২ সালের ৮ জুলাই ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগ করা হয়। এতে ৪২টি কক্ষ পুড়ে যায়। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনকে দায়ী করা হয়।

5

তদন্ত প্রতিবেদনে তাদের মধ্যে তৎকালীন ছাত্রলীগ নেতা-কর্মীদের পাশাপাশি আবু সরকারের নামও আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বলে তৎকালীন জানা যায়। অভিযোগ রয়েছে,এতসব বিতর্ক ও গুরুতর অভিযোগের পরও আবু সরকার এখনো পরিবহন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন এবং সিলেটের পণ্য পরিবহন খাতে তার প্রভাব অটুট রয়েছে।

এদিকে আবু সরকারকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক ও সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে হুমকি-ধমকি ও হয়রানির অভিযোগও উঠেছে।

1

অভিযোগ রয়েছে, আবু সরকারকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ হলে তার অনুসারী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বিভিন্ন ফেসবুক আইডি ও মেসেঞ্জার থেকে সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক বার্তা পাঠান। কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ছড়ানো এবং কখনো পরোক্ষভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেটের পণ্য পরিবহন খাতকে ঘিরে শ্রমিকদের দাবি-দাওয়া থাকতেই পারে। কিন্তু কোনো ব্যক্তির প্রভাবের কারণে যদি পরিবহন ধর্মঘট,সড়ক অবরোধ কিংবা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করার পরিস্থিতি তৈরি হয়,তাহলে সেটি জনস্বার্থের বিষয় হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্টদের প্রশ্ন?একাধিক অভিযোগ ও বিতর্কের পরও কীভাবে একজন ব্যক্তি পরিবহন সেক্টরে এতটা প্রভাবশালী হয়ে উঠেছেন?তার পেছনে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

7

পরিবহন খাতের শ্রমিকদের স্বার্থ রক্ষার নামে কেউ যাতে ব্যক্তিগত প্রভাব বিস্তার, চাঁদাবাজি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পান, এ জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি বা হয়রানির অভিযোগ হলে সেটিও স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক। এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।এ ব্যপারে জানতে আবু সরকার এর মুঠোফোনে কল দেওয়া হলে পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
2