editor
প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা বিজয় নিয়ে ঘরে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। সোমবার (২৬ অক্টোবর) উত্তরার ১০ ও ১১ নং সেক্টরে গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ৫০নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী সন্ত্রাসীরা সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আমরা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। নেতাকর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকব। আমরা সব রক্তচক্ষু উপেক্ষা করে ১২ নভেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের লড়াই চলছে, চলবে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ধানের শীষের প্রার্থী বলেন, আপনারা একচোখা হবেন না। আমরা যেখানে প্রোগ্রাম দেই প্রশাসনকে জানিয়ে দেই। আওয়ামী লীগ সেখানে প্রোগ্রাম দেয়। নির্বাচন কমিশন তালবাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব।
গণসংযোগে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, হায়দার আলী লেলিন, ঢাকা মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু, মহিলা দলের পিয়ারা মোস্তফা, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
5 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা
4 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
4 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
4 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
6 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট