editor
প্রকাশিত: 11:05 AM, September 12, 2020
বিশ্বরাজনীতির কেন্দ্র যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে এশিয়া দেশ চীনের গোলকে ঝুঁকে পড়ছে পাকিস্তান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এখন বেইজিং ইসলামাদের একমাত্র আশা অর্থনৈতিক সহায়তায়, তাই পাকিস্তান ধীরে ধীরে আমেরিকা থেকে দূরে সরে চীনের দিকে ভিড়ছে।
পাকিস্তানের প্রতিরক্ষা ও রাজনীতি বিশ্লেষক আয়েশা সিদ্দিকা সম্প্রতি দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্কের ধরন অত্যন্ত পরিবর্তনশীল। পাকিস্তান বেইজিংয়ের দিকে নির্ভরশীল হচ্ছে। কারণ অর্থনৈতিক সহায়তায় এখন একমাত্র ভরসা তারাই।
তিনি বলেন, এখন চীনই একমাত্র বিকল্প পাকিস্তানের। দেশটির অর্থনৈতিক সহায়তায়, বিশেষ করে এই মহামারি পরবর্তী সময়ে একমাত্র আশা হতে পারে শি জিনপিংয়ের দেশই।
আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব গতিশীলতার দ্রুত পরিবর্তনে যুক্তরাষ্ট্র, ভারত এবং সৌদি আরবের মধ্যে জোট শক্ত হওয়ার কারণে পাকিস্তান দূরে সরে চীনের দিকে মোড় ঘুরিয়ে নিয়েছে। পাকিস্তান চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্ভাব্য জোটের দিকে যেতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, এই দেশগুলোর মধ্যে এখনও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা দরকার। পাকিস্তান যদি কেবল তার ‘হোম ওয়ার্ক’ ঠিত মতো করে এবং সীমিত সুবিধা অর্জনের ধারণার বাইরে যেতে পারে তবেই লাভবান হবে।
পাকিস্তানের বৈদেশিক নীতির সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তানের পরারাষ্ট্র এবং নিরাপত্তা নীতির ধরন এমন যে, মনে হয়, পাকিস্তান তিনটি বৈদেশিক মূলনীতি নিয়ে চলে। একটি, ভারতের সঙ্গে লড়াই করা। দুই, আর্থিক সহায়তা চাওয়া, যেমন: আমরা কখনই আমাদের অর্থনৈতিক শক্তি উন্নতি করিনি! এবং তিন, একটি আঞ্চলিক শক্তি বা একটি ইসলামিক ব্লকের স্বীকৃতি পাওয়া।
7 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 2 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
6 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
4 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
4 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 1 বুধবার (১২
7 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে
6 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার