editor
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিলেট প্রতিনিধি:-
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় আরও তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) এবং এজাহারের বাইরের দুই আসামি মো. আইনুদ্দিন (২৬) ও রাজন মিয়া (২৭)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।
রোববার রাতে মামলার এজাহারভুক্ত আসামি মাহবুবুরকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব-৯। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আইনুদ্দিন ও রাজন মিয়াকে আটক করা হয়। সোমবার রাতে র্যাব ওই দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করলে মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত বলেন, তিন আসামিকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এদিকে সোমবার একই মামলার এজাহারভুক্ত গ্রেপ্তার তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন একই আদালত। এ নিয়ে এই মামলায় ছয়জনের রিমান্ড মঞ্জুর হলো। এর মধ্যে সোমবার থেকে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।মামলার এজাহারভুক্ত এক আসামি মাহফুজুরকে সোমবার রাতে জৈন্তাপুরের হরিপুর থেকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা-পুলিশ। তাঁকেসহ এই মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন আসামির মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে এবং বাকি তিন আসামি অর্জুন লস্কর, রবিউল ইসলাম ওরফে হাসান ও শাহ মো. মাহবুবুর রহমান ওরফে রনিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত আসামি তারেকুল ইসলাম এখনো পলাতক আছেন।গত শুক্রবার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। নাম উল্লেখ করা ছয় আসামি হলেন সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
6 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,
4 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
1 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
3 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
5 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
7 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 7 রবিবার
1 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 4 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়