editor
প্রকাশিত: 2:05 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
আর্মেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশ চাঙ্গা হচ্ছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ানের পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘিরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।এ দাবিতে গত শনিবার এবং রোববার লাগাতার বিক্ষোভ সমাবেশ হয়েছে আর্মেনিয়ার রাজধানীতে। খবর ডয়েচে ভেলের।প্রায় ২০ হাজার মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনও ঘিরে ফেলেছিলেন তারা। পাশিনয়ান অবশ্য পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না।সম্প্রতি নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায় ছয় সপ্তাহ যুদ্ধ চলে। যুদ্ধে কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে আজারবাইজান। গত তিন দশক যা আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে ছিল।আজারবাইজানের মধ্যে থেকেও তারা নিজেদের স্বাধীন সরকার তৈরি করেছিল আর্মেনিয়ার মদদে। ছয় সপ্তাহের যুদ্ধে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে তিন দেশের মধ্যে একটি চুক্তি হয়। ফলে নাগোরনো-কারাবাখের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে।এর পরেই আর্মেনিয়ায় প্রধানন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বলা হয়, চুক্তিতে সই করে আর্মেনিয়া আপস করেছে। এতে আজরবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করেছেন।শনি ও রোববার প্রায় ২০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শেষে তারা বলছে, আজারবাইজানের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুণ্যভূমি তুলে দিয়েছে আর্মেনিয়া। ওই সব অঞ্চলে আর্মেনিয়ার মানুষ নিয়মিত তীর্থে যেতেন। রাশিয়া অবশ্য আগেই আজারবাইজানকে বলেছিল, কোনো চার্চ বা ধর্মস্থান ধ্বংস করা যাবে না।আর্মেনিয়ার সরকারবিরোধীরাও এই বিক্ষোভে অংশ নিয়েছেন। দ্রুত প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা। প্রধানমন্ত্রী অবশ্য রোববারেও জানিয়েছেন, পদত্যাগের আপাতত কোনো ইচ্ছা নেই তার।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ