editor

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

আর্মেনিয়া–আজারবাইজানের সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান

আর্মেনিয়া–আজারবাইজানের সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান

2

অনলাইন ডেস্ক:-

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল রোববার সংঘাত বন্ধের এই আহ্বান জানান।

3

আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় জাতিসংঘের মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন।

মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব অবিলম্বে উভয় পক্ষকে এই যুদ্ধ বন্ধের জন্য দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন। উত্তেজনা প্রশমন করতে বলেছেন। কোনো ধরনের বিলম্ব ছাড়াই অর্থপূর্ণ আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

দুই দেশের সীমান্তে গতকাল ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়। এই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

3

নতুন করে সংঘাত শুরুর জন্য আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে দোষারোপ করেছে।

6

নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অনেক বছর ধরে বৈরী সম্পর্ক বিদ্যমান। দুই দেশের সীমান্তে গতকাল ইয়েরেভান ও আজেরি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ-গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায় উপনীত হয়।

উদ্ভূত পরিস্থিতিতে আর্মেনীয় সরকার সামরিক আইন জারি করে নিজ জনগণকে দেশ রক্ষার প্রস্তুতি নিতে বলেছে।

8

আর্মেনিয়ার দাবি, প্রথমে আজেরি বাহিনী নাগোরনো-কারাবাখ অঞ্চলে তাদের বাহিনী লক্ষ্য করে গোলা ছোড়ে।

অন্যদিকে আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার বাহিনীই প্রথম তাদের সেনা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করে।

আর্মেনিয়ার ভাষ্য, আজারবাইজানের হামলার জবাবে আর্মেনীয় সেনারা তাদের তিনটি ট্যাংক ধ্বংস এবং দুটি হেলিকপ্টার ও তিনটি মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করেছে।

আজারবাইজানের ভাষ্য, সীমান্তে শত্রুদের হটিয়ে দিয়েছে তাদের সেনাবাহিনী। এর আগে আর্মেনিয়ার ব্যাপক গোলাবর্ষণে তাদের দেশের কিছু বেসামরিক লোক নিহত হয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

3 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

7 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

5 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন)

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

1 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

2 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

4 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

7 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

1
3