editor
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ১৬ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (১৮ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার জন্য নতুন এ দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এ মামলার আসামিরা হলেন গুলজার হোসেন, শম্পা, আশিক, শিহাব আহম্মেদ ওরফে শিবু, আহসানুল কবির ইমন, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর খাঁ ওরফে জাহাঙ্গীর এবং রফিকুল ইসলাম ওরফে আমিন ওরফে টুন্ডা আমিন।
আসামিদের মধ্যে শম্পা, জাহাঙ্গীর ও আহসানুল কবীর কারাগারে। গত ১০ আগস্ট আদালত জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামিরা এখনো পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তাঁর আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাঁকে হত্যা করে এবং মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে মরদেহ পুড়িয়ে ফেলে রাখে। পরে তাঁর সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।
ঘটনায় নিহতের ছেলে কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
8 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
4 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
5 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
3 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
5 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
4 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
7 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া