editor
প্রকাশিত: 7:05 AM, September 17, 2020
ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসার আলমারিতে থাকা ৩৫ লাখ টাকা, পাঁচ হাজার মার্কিন ডলার, স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেক, জমির রসিদ ও দলিলপত্র পাওয়া গেছে। গত রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি টিম তার বাসার আলমারিতে এসব টাকা ও অন্যান্য জিনিসপত্র অক্ষত দেখতে পায়। পরে তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মামলার বাদী ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিনের কাছে তুলে দেওয়া হয়। সরকারি বাসভবনের আলমারিতে এত অর্থের উৎস নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
গত রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমানের উপস্থিতিতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ও মামলার বাদী ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিন ইউএনওর বাসায় আলামত দেখার সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যদি সত্যি সত্যি ইউএনওর বাসায় এত বিশাল অঙ্কের টাকা পাওয়া যায়, তা নিয়ে প্রশ্ন উঠবে। মাঠ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার বাসায় এত টাকা থাকার কথা নয়। তার আলমারিতে এই টাকা পাওয়া গেলে তদন্ত করে দেখা যেতে পারে।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, মামলার আলামত হিসেবে একটি চাবির গোছা পেয়েছি। সেটা নিয়ে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইউএনওর বাসায় যাই। দলিলপত্রসহ অন্য যা কিছু তার বাসায় পাওয়া গেছে, তা পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তবে টাকার ব্যাপারে কিছু বলতে রাজি হননি ওসি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর আলম ও মামলার বাদীর বক্তব্য জানতে মোবাইলে একাধিক দফায় ফোন করলেও তাদের পাওয়া যায়নি। তবে ওই হামলার পর ঘোড়াঘাটে ইউএনওর বাবার নামে জমি কেনা ও অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছিল
7 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
5 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
2 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
1 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট)
8 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে
5 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার