editor

প্রকাশিত: 8:42 AM, October 12, 2020

ইউনুছ আলীকে তিন মাস পেশা থেকে বিরত থাকার নির্দেশ

ইউনুছ আলীকে তিন মাস পেশা থেকে বিরত থাকার নির্দেশ

3

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে আগামী তিন মাস আপিল বিভাগ এবং হাইকোর্ট উভয় বিভাগের মামলা পরিচালনার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচার বিভাগ নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের শাস্তির আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

7

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই আদেশ দেন।

আপিল বিভাগের সকল বিচারপতির সর্বসম্মতিতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই প্রথম কোনো আইনজীবীকে সাজা দিলেন আপিল বিভাগ।

8

এর আগে গতকাল ইউনুছ আলী আকন্দ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু আদালত তাঁর ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করেননি। রবিবার ভার্চুয়াল আদালত ইউনুছ আলী আকন্দের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে রায়ের জন্য আজ দিন ধার্য করেন।

7

গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচার বিভাগ নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে জনস্বার্থমূলক মামলা করে পরিচিত পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে তলব করেন দেশের সর্বোচ্চ আদালত।

1

১১ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে এবিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে পরবর্তী দুই সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টে (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) তাঁর আইন পেশা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া ইউনুছ আলী আকন্দের ফেসবুক থেকে তাঁর স্ট্যাটাস অপসারণ করে অ্যাকাউন্টটি ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। ফেসবুকে ইউনুছ আলী আকন্দের করা মন্তব্যকে ‘গুরুতর আদালত অবমাননাকর’ উল্লেখ করে তা ওইদিন আপিল বিভাগের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এরপর আদালত এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল, অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মনজিল মোরেসদের মতামত জানতে চান। ওই আইনজীবীরা ভার্চুয়ালি তাঁদের মত দেওয়ার পর আদালত আদেশ দেন।

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে মন্তব্য করার কারণে এর আগে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট মামুন মাহবুবকে তলব করেছিলেন আপিল বিভাগ। ওই আইনজীবী আদালতে হাজির হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে রক্ষা পান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

2 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 8 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

5 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

2 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

5 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

4 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

6 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
7