admin
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ ৩০ নভেম্বর ২০২০ইংরেজি, ১৫ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ- সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৭৩১ – বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। ১৭৭৬ – ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন। ১৭৮২ – ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে। ১৮৩৮ – মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮৬৩ – উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়। ১৮৬৬ – শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়। ১৯৬২ – উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৬৬ – বারবাডোজ স্বাধীনতা লাভ করে। ১৯৭৩ – বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্তও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ১৯৭৭ – আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল-ওঋঅউ প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ – হাঁ-না ভোটে জিয়াউর রহমানের গণআস্থা লাভ করেন।
জন্ম: ১৪৮৫ – ইতালির মহিলা কবি ভোরোনিকা গামবারার জন্ম গ্রহণ করেন। ১৫০৮ – আন্ড্রেয়া পালাডিও, তিনি ছিলেন ইতালীয় স্থপতি। ১৫৫৪ – ফিলিপ সিডনি, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, সভাসদ ও কবি। ১৬৬৭ – বিখ্যাত আইরিশ লেখক জোনাথন সুইফট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্মগ্রহণ করেন। ১৭৫৬ – আর্নেস্ট চলাডনি, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও লেখক। ১৮১৭ – থিওডর মম্সেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান আইনজ্ঞ, ঐতিহাসিক ও পণ্ডিত। ১৮৩৫ – স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স, তিনি ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য ‘মার্ক টোয়েইন’ নামে বেশি পরিচিত। ১৮৫৮ – স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি ছিলেন বাংলাদেশের একজন সফল বিজ্ঞানী। ১৮৬৯ – নিল্স গুস্তাফ দালেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী। ১৮৭৪ – উইনস্টন চার্চিল, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। ১৮৮৯ – এডগার ডগলাস আদ্রিয়ান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও একাডেমিক। ১৯০৮ – বুদ্ধদেব বসু, তিনি ছিলেন বিশ শতকের বাঙালি কবি। ১৯১৫ – হেনরি টাউব, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক। ১৯৩৭ – রিডলি স্কট, তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক তিনি উৎপাদন ডিজাইনার। ১৯৪৩ – টেরেন্স মালিক, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৪৪ – জর্জ গ্রাহাম, তিনি স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৫৩ – নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী। ১৯৬৫ – আল্ডাইর, তিনি সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৭৮ – গায়েল গার্সিয়া বেরনাল, তিনি মেক্সিক্যান অভিনেতা ও পরিচালক। ১৯৮৪ – নিগেল ডি জং, তিনি ডাচ ফুটবল। ১৯৮৮ – ফিলিপ হিউজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৯১ – মোহাম্মাদ নাসির হোসেন, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু: ১০১৬ – এডমন্ড আয়রনসিডে, তিনি ছিলেন ইংরেজ রাজা। ১৭১৮ – ফ্রান্সের রাজা দ্বাদশ চার্লস যুদ্ধে নিহত হন। ১৭৫৯ – মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন। ১৯০০ – অস্কার ওয়াইল্ড, তিনি ছিলেন আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি। ১৯৩৩ – কবি মোজাম্মেল হক। ১৯৩৫ – ফার্নান্দো পেশোয়া, তিনি ছিলেন পর্তুগিজ কবি, দার্শনিক ও সমালোচক। ১৯৩৮ – ইরানের সংগ্রামী ও স্বাধীনচেতা আলেম আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস দেশটির তৎকালীন স্বৈরাচারি রাজা রেজা খানের অনুচরদের হাতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শাহাদত বরণ করেন। ১৯৫৩ – ফ্রান্সিস পিকাবিয়া, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও কবি। ১৯৭৯ – যেপপো মার্কস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯৮৪ – অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবী। ১৯৮৮ – মিশরের প্রখ্যাত ক্বারী আবদুল বাসেত মোহাম্মাদ আবদুস সামাদ। ১৯৮৯ – আহমাদউ আহিদজ, তিনি ছিলেন ক্যামেরুনের রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৯৪ – গায় ডেবরড, তিনি ছিলেন ফরাসি তাত্ত্বিক ও লেখক। ১৯৯৮ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী। ২০১২ – ইন্দ্র কুমার গুজরাল, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী। ২০১৭ – একজন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ, টেলিভিশন উপস্থাপক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
2 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে