admin
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২০ ইংরেজি, ১০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ- বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৫৩৮ – পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়। ১৭৫৯ – একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। ১৮১৩ – জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়। ১৮৩৮ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়। ১৮৭৫ – ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়। ১৮৮০ – ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিস্কার করেন। ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানী ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে। ১৯৩৬ – জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে। ১৯৭৫ – দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৯১ – মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়। ১৯৯১ – খুলনা বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯২ – চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়। ১৯৯৬ – পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন। ২০০১ – সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়। ২০০৪ – রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ২০০৭ – উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
জন্ম: ১৫৬২ – লাফান ডি ভেগা, তিনি ছিলেন স্প্যানিশ নাট্যকার ও কবি। ১৮৪১ – আর্নেস্ট সচ্রডের, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৮৯৫ – লুডভিক সভোবডা, তিনি ছিলেন চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট। ১৮৯৮ – চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন। ১৯০৪ – বা জীন, তিনি ছিলেন চীনা লেখক। ১৯০৬ – নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন। ১৯১৫ – অগাস্টো পিনোশের চিলির জেনারেল, রাজনীতিবিদ ৩০ তম প্রেসিডেন্ট। ১৯১৯ – ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম। ১৯২০ – রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও পরিচালক। ১৯২৩ – মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট। ১৯৩৩ – কবি শক্তি চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন। ১৯৫২ – ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ। ১৯৬২ – হিরনবু সাকাগুচি, তিনি জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা। ১৯৭৭ – গুইলেরমো কানাস, তিনি আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়। ১৯৮১ – জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার। ১৯৮৪ – গাস্পারড উলিয়েল, তিনি ফরাসি মডেল ও অভিনেতা। ১৯৮৬ – ক্রেগ গার্ডনের, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু: ১৫৬০ – আন্দ্রেয়া ডরিয়া, তিনি ছিলেন ইতালিয়ান এডমিরাল। ১৮৫৭ সালে এই দিনে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক। ১৮৮৫ – টমাস এ. হেন্ড্রিক্স, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২১ তম ভাইস প্রেসিডেন্ট। ১৯১১ – ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ। ১৯৪১ – সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার। ১৯৫০ – ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার। ১৯৫৬ – অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ – জেরার্ড ফিলিপ, তিনি ছিলেন ফরাসি অভিনেতা। ১৯৭০ – ইয়ুকিও মিশিমা, তিনি ছিলেন জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক। ১৯৭৪ – জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট। ১৯৮১ – খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল। ১৯৯০ – ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস। ১৯৯৭ – হাস্টিংস বান্ডা, তিনি ছিলেন মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ২০১৩ – উইলিয়াম অ্যান্থনি ফোকেস, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ২০১৬ – ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। দিবস: আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ দিবস।
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
5 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
5 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
2 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
4 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
4 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ