editor

প্রকাশিত: 4:45 PM, October 8, 2020

ইশ! হাওরের এ সড়ক দেখতে যে কবে যাব?

ইশ! হাওরের এ সড়ক দেখতে যে কবে যাব?

1

কিশোরগঞ্জের হাওরের দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক উদ্বোধনকালে হাওরবাসীর উদ্দেশে কথা বলার এক ফাঁকে হাওরের বিস্ময় খ্যাত পর্যটন সম্ভাবনার এ অলওয়েদার সড়কপথ দেখতে নিজের ব্যাকুল আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

3

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওচিত্রে হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের গভীর হাওর ও দিগন্ত বিস্তৃত পানির বুক চিড়ে সরীসৃপের মতো এঁকেবেঁকে চলা এ অলওয়েদার সড়কের ভিডিওচিত্র দেখানো হয় প্রধানমন্ত্রীকে।

এ সময় বিস্ময়কর এ সড়ক ও সড়কপথের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে উঠলেন, ‘ইশ! কবে যে যাব এ সড়ক দেখতে? আমার মনটা পড়ে থাকল। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাব। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই’। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

2

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, হাওরে যে এমন সড়কপথ করা যায় সেটাও মহামান্য রাষ্ট্রপতি শিখিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ীই হাওরবাসীর এ স্বপ্ন পূরণে আমরা কাজ শুরু করি।

২০১৬ সালের ২১ এপ্রিল ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী এ সড়ক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

4

সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে এ সড়কপথ নির্মাণে ব্যয় হয় ৮৭৪.০৮ কোটি টাকা। এ সড়কপথের বাউলাই ও ধনু নদীতে ৩টি দৃষ্টিনন্দন সেতুসহ ও অসংখ্য বক্সকালভার্ট নির্মাণ হয়েছে।
এ অলওয়েদার সড়কপথের তৈরি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সরেজমিনে গিয়ে উদ্বোধনের কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঘটার কারণে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় ছিল।
এ করোনা মহামারীর দীর্ঘ স্থায়ীত্বের কারণে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এ সড়ক উদ্বোধনের পথ বেছে নেন।

এবার বর্ষার শুরু থেকেই হাওরের বিস্ময় খ্যাত এ অলওয়েদার সেতু ও চারপাশে দিগন্ত বিস্তৃত অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে করোনা ভীতিকে উপেক্ষা করে ভিড় করে দেশ-বিদেশের হাজারো নারী-পুরুষ দর্শনার্থী-পর্যটক।

ইতিমধ্যেই অনির্ধারিত সফরে এসে হাওরের বিস্ময় খ্যাত এ দৃষ্টিনন্দন অলওয়েদার সড়কপথ ও দু’পাশের দিগন্তবিস্তৃত জলরাশির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

8 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

5 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

5 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

7 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
6