editor

প্রকাশিত: 7:34 AM, September 21, 2020

উপ-কমিটি গঠনে সতর্ক আওয়ামী লীগ

উপ-কমিটি গঠনে সতর্ক আওয়ামী লীগ

7

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের নেতা পরিচয়ে কিছু ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ড সজাগ করে দিয়েছে দলটির নেতৃত্বকে। এমন অসাধু কেউ যেন কেন্দ্রীয় উপ-কমিটিতে ঢুকে যেতে না পারে, সে বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করছে ক্ষমতাসীন দলটি। এমন অসাধুদের ঠেকানোর জন্য তো পদক্ষেপ থাকছেই, পাশাপাশি দলীয় আদর্শবিরোধী কাউকে উপ-কমিটিতে নিতে যিনি ভূমিকা রাখবেন, তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

করোনা চিকিৎসায় জালিয়াতির কারণে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ নিজেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পরিচয় দিতেন। এছাড়া শামীমা নূর পাপিয়াসহ কয়েকজন নানা অপকর্মের কারণে গ্রেফতার হয়েছেন, যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে দাপটের সঙ্গে চলতেন। দলীয় পরিচয়ে এমন কেউ যেন আর অপকর্ম চালিয়ে যেতে না পারে, সেজন্যই নড়েচড়ে বসেছে আওয়ামী লীগের হাইকমান্ড।

3

দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের ১৯টি উপ-কমিটিতে বিতর্কমুক্ত, কর্মঠ ও দলীয় আদর্শের প্রতি আনুগত্যশীলদের স্থান দেয়া হবে। যাদের কাজ করার ইচ্ছা আছে এবং দল, দেশ ও জাতির জন্য যাদের অবদান রাখার যোগ্যতা আছে, শুধু তাদেরই উপ-কমিটিতে নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে, উপ-কমিটিতে যদি আদর্শবিরোধী কোনো মানুষ ঢোকে বা কেউ ঢোকান, তাহলে এবার তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার জন্য আমরা বলব। যারা সাবেক ছাত্রনেতা, যাদের মেধা, শ্রম ও স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।’

7

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা আওয়ামী লীগে ঢুকে দলের নাম ভাঙিয়ে চলে, তারা তো প্রতারক; তারা বাটপার, চরিত্রহীন। তাদের কোনো আদর্শ নেই। তাদের কোনো নীতি নেই। তাদের আর যাই হোক, জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে কোনো জায়গা নেই, তাদের কোনো প্রয়োজন নেই।’ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘উপ-কমিটিতে যেন ত্যাগী, পরীক্ষিত, যারা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের ইমেজ ভালো, যারা সংগঠনে বিভিন্নভাবে অবদান রাখতে পারবে— এ ধরনের মানুষদের সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন।’

6

দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কমিটিকে বিতর্কমুক্ত রাখতে এই সুযোগ সন্ধানীদের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সব সম্পাদকই এ ব্যাপারে সতর্ক ও সচেতন। ফাঁকিবাজদের বাদ দিয়ে যারা কর্মঠ এবং কাজ করতে চায়, আমরা তাদের সুযোগ দেব।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

2 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

1 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

8 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

3 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
3