editor
প্রকাশিত: 9:39 PM, November 12, 2020
অনলাইন ডেস্ক
জামালপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসার মো. মাহবুব আনোয়ারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ প্রদানকারী দুদকের চার কর্মকর্তাকে শোকজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই সেটেলমেন্ট কর্মকর্তার বিষয়েও কেন গত ৭ বছরেও অনুসন্ধান সম্পন্ন করতে না পারায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা লিখিতভাবে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জানাতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মো. মাহবুব আনোয়ারের সম্পদের হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ আদেশ দেন। মো. মাহবুব আনোয়ারের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন মনসুর হাবিব। দুদকের পক্ষে ছিলেন মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
মো. মাহবুব আনোয়ার ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী সেটেলমেন্ট অফিসার থাকাকালে ২০১৩ সালের ২৮ অক্টোবর দুদকের উপসহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার, ২০১৭ সালের ২ আগস্ট সহকারী পরিচালক রামপ্রসাদ মন্ডল, ২০১৮ সালের ১৯ মার্চ সহকারী পরিচালক মো. আতিকুল আলম এবং সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ সহকারী পরিচালক মো. আমির হোসেন নোটিশ দেন। প্রত্যেকটি নোটিশেরই জবাব দাখিল করেন মাহবুব আনোয়ার। এসব নোটিশ চ্যালেঞ্জ করে রিট আবদেন করেন মাহবুব আনোয়ার। এরপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।