editor
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মনসুর উল করিম চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ সোমবার দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
মনসুর উল করিম ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন।
সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। দেশের চিত্রশিল্পের অনন্য অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধাভরে স্বরণ করবে।
পরিবারের সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
6 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,
6 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
1 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
8 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
8 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 6 রবিবার
7 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 3 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়