editor

প্রকাশিত: 5:18 PM, January 13, 2021

এক বাঘাইড় মাছের দাম দেড় লাখ টাকা!

এক বাঘাইড় মাছের দাম দেড় লাখ টাকা!

3

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছবাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা হাঁকান বিক্রেতা।আজ শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ। মাছ বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বেলা ১১টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। তাই অনেকের কেনার সাধ্য না থাকলেও এক নজর যে যার মতো মাছটিকে দেখে নিচ্ছেন।এদিকে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন। মাছ কিনতে আসা কল্লোল বৈদ্য বলেন, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর অন্যান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে। তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা। এদিকে বাজার ঘুরে দেখা যায়, মেলা উপলক্ষে পুরো বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ীরা বড় আকৃতির নানা ধরনের মাছ এনেছেন। রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বাজারেও ক্রেতা ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গভীর রাত অবধি বাজার খোলা থাকবে বলে জানান মাছ ব্যবসায়ীরা।

4

S/H-(Ripa-5)

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

8 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

1 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

6 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

6 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 3

1
5