editor
প্রকাশিত: 10:49 AM, September 13, 2020
শরৎ মানেই শুভ্র মেঘের ওড়াওড়ি। ভাদ্রের শেষে প্রকৃতিরাজ যেন তার সেই রূপ মেলে ধরেছে আরও সুচারুভাবে।
চোখ মেলে আকাশের দিকে তাকালেই শুভ্র পেঁজা তুলোর মতো মেঘের ওড়াউড়ি চোখে পড়ে।
এখন নগরীর প্রকৃতিজুড়ে শরতের চিহ্ন। আকাশে কখনো সাদা, কখনো ধূসর মেঘ। ক্ষণে ক্ষণে রূপ বদলানো শরতের আকাশ নগরবাসীর মন কখনো ভালো, কখনো উদাস করে দেয়।
শরৎ চিত্রকরের তুলিতেও আনে বর্ণিল আবহ। নীল আকাশে নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘ। গোধূলিলগ্নে সোনারঙ ধারণ করে আকাশ। সেই আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া চিল কিংবা নাম না জানা পাখিরা নজর কাড়ে। এছাড়া, বিস্তীর্ণ জায়গাজুড়ে সবুজ মাঠে সাদা চাদর বিছিয়ে রাখে কাশফুল।
প্রকৃতির এ রূপে মুগ্ধ হয়ে কবিরা কবিতা লেখেন। নিজের প্রিয়তমাকে তুলনা করেন শরতের সৌন্দর্যের সঙ্গে— ‘এখানে আকাশ নীল— নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল/ ফুটে থাকে হিম শাদা— রং তার আশ্বিনের আলোর মতন’ (এখানে আকাশ নীল, জীবনানন্দ দাশ)।
ভাদ্র-আশ্বিন— এ দু’ মাস শরতের সংসার। এসময় সকালে বাড়ির উঠানে শিউলি ঝরে, দুপুরে নীল আকাশে সাদা মেঘ ওড়ে আর রাত আলোকিত জ্যোৎস্নায়। শরতের এ দৃশ্য মানুষের মন উদ্বেলিত করে। কখনো আবার মন উদাস করে দেয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির