editor
প্রকাশিত: 2:28 PM, September 9, 2020
দেশের এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে এফএম রেডিও সম্প্রচাররের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে স্যাটেলাইট কর্তৃপক্ষ।
বিসিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহরীয়ার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসসিএল এবং দেশের এফএম রেডিওগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসসিএলের অ্যাসিসটেন্ট ম্যানেজার তানভীর আহমেদ রিজভী বাংলানিউজকে জানান, এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের এফএম রেডিও সেক্টরে বিএস-১ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) অপারেটরসহ অনেক প্রতিষ্ঠান বিএস-১ এর বিভিন্ন সেবা নিচ্ছে। এখন এফএম সেক্টরেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হলো।
6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
2 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
7 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
4 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
1 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক