editor

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

এবারোও ঠাই হচ্ছে না ত্যাগী নেতাকর্মীদের, শীঘ্রই ঘোষনা হচ্ছে জগন্নাথপুর উপজেলা যুবদলে কমিটি!

এবারোও ঠাই হচ্ছে না ত্যাগী নেতাকর্মীদের, শীঘ্রই ঘোষনা হচ্ছে জগন্নাথপুর উপজেলা যুবদলে কমিটি!

7

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটি বিগত দিনে ব্যর্থতার পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। যারা ইউনিয়ন যুবদলের কোন কমিটি দিতে পারেনি এবং যারা দলীয় কোন কর্মসূচীতেও অংশগ্রহণ সক্রিয়ভাবে পালন করেনি তারা কিভাবে ও কার অদৃশ্য ইশারায় আবারো কমিটি গঠন করতে মরিয়া হয়ে উঠছে এমন অভিযোগ স্থানীয় নেতাদের। মাঠের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা।
সূত্রে জানা যায়, বিগত কমিটিতে জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক হিসেবে রয়েছেন এম. এ. কয়েছ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল হাসিম ডালিম, আনহার মিয়া, সুহেল খান টুনু, মিয়া ইউসুফ, মিজান কোরেশী ও লক মিয়া। তারা নিজেদের ব্যবসা নিয়ে শহরের মধ্যেই বেশী সময় পাড় করছেন। উপজেলায় তাদের আনাগোনা নাই বললেই চলে। স্থানীয় নেতৃবৃন্দের অভিযোগ বিগত দিনে যুবদলের আহ্বায়ক কমিটির মাধ্যমে জাতীয়তাবাদী বিএনপি কোন কর্মসূচীই চোখে পড়ার মতো নয়। কেন্দ্র ঘোষিত দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলার বিভিন্ন আন্দোলনে তাদের কখানো রাজপথে দেখা যায়নি। এরপরও এম. এ. কয়েছ বলয়ের কর্মী আবুল হাসিম ডালিম, আনহার মিয়া, লক মিয়া, সুহেল খান টুনু কিভাবে নিজের আখেঁর গোছাতে আবারো প্রার্থী হিসেবে আহ্বায়ক কমিটিতে থাকতে চায়। তারা আহ্বায়ক কমিটিতে থাকার পর একটি ইউনিয়ন কমিটি গঠনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী মতাদর্শের সৈনিক হিসেবে এ ধরনের কমিটি আবারো ক্ষমতায় আসলে তা কখনো মেনে নেবো না।
রানীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল হক জানান, জগন্নাথপুরে বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ছাড়াও যুবদলের একটি ঐতিহ্য রয়েছে। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা সব সময় করে মাঠে হাজারো নির্যাতন সহ্য করে কাজ করে যাচ্ছি। আর একটি স্বার্থন্বেষী মহল নিজেদের পকেট ভারি করতে পূর্বের ব্যর্থ যুবদলের আহ্বায়ক কমিটির মাধ্যমে আবারো আহ্বায়ক কমিটি গঠন করতে মরিয়া হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা জানান, তারা নিজেদের গ্রুপের লোক দিয়ে জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করে উপজেলা থেকে যুবলদলকে নিশ্চিহ্ন করতে মেতে উঠেছে। বিগত দিনে বিএনপি ঘোষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও দলীয় কোন আন্দোলনে তাদের কার্যক্রম তেমন লক্ষ করা যায়নি।
নেতাকর্মীরা পূর্বের আহ্বায়ক কমিটিকে বিনীত আহ্বান জানিয়ে বলেন, যোগ্য এবং আন্দোলন মুখী নেতৃত্বের মাধ্যমে সবাইকে নিয়ে কমিটি করে দল ও দলের সর্বোচ্চ নেতা তারেক রহমানের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। দেশ ও দলের এই ক্লান্তি লগ্নে তৃণমূলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রামে সকলকে শরীক হওয়ার সুযোগ দিন। নতুনবা কোন অযৌক্তিক সিদ্ধান্ত জাতীয়তাবাদী সৈনিকরা কখনো মেনে নেবে না।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

8 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

4 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

2 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

1 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

1 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
6