editor
প্রকাশিত: 9:06 AM, September 27, 2020
সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে মাদক যোগের সন্ধান পেতেই পুরো বলিউডে এখন তোলপাড়। একে একে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে বয়ান রেকর্ড করেছেন দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর। শুক্রবার জিজ্ঞাসাবাদের পালা মিটিয়েছেন রাকুল প্রীত সিং। এমন পরিস্থিতিতেই নতুন গুঞ্জনে বলিউডের পুরুষ তারকারা। এতদিন শুধুমাত্র নারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোয় বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছিল। তবে শোনা যাচ্ছে, এবার পুরুষ তারকারাও বাদ যাবেন না। আগামী সপ্তাহেই মাদক কাণ্ডে হৃতিক রোশনকে নোটিশ পাঠানোর চেষ্টায় মরিয়া এনসিবি। সংস্থার নিশানায় রয়েছেন শহিদ কাপুর এবং অর্জুন রামপালও।
এদিকে গত শনিবার টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকাকে। সারা ও শ্রদ্ধার প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদে একদিকে যেমন দীপিকা নিজের ম্যানেজার করিশ্মা প্রকাশ্যের সঙ্গে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করেন নিয়েছেন, অন্যদিকে সারা এবং শ্রদ্ধার নামেও একাধিক স্বীকারোক্তির কথা শোনা গিয়েছে।
1 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
3 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
4 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
4 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
6 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক