editor
প্রকাশিত: 7:37 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা না হলেও সিরিজ আয়োজনের কার্যক্রম এগিয়ে চলেছে। আজ জানা গেল, সফরের আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য দুই সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
উইন্ডিজ সফরে আসলে করোনাকাল শেষে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেছে। আজ মিরপুরে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘২৮ নভেম্বর ওদের দুজন পর্যবেক্ষক আসবেন। একজন স্বাস্থ্য ও আরেকজন নিরাপত্তা বিভাগের। তারা সফরের দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম ঘুরে দেখবেন। পর্যবেক্ষণের পর তারা রিপোর্ট দেবেন। এ বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি। সিরিজ হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’
ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা শুরু করবে উইন্ডিজ। এরপর যথাক্রমে টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা বাংলাদেশ সফরে আসতে চাই। আমরা দুই বোর্ডের সম্পর্ক ও দ্বিপক্ষীয় চুক্তিকে সম্মান করি। আমি এতটুকু নিশ্চিত করতে চাই, আমরা আমাদের সেরা দলটাই যেকোনো সফরে পাঠাব।’
4 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ১৮ আগস্ট
5 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
7 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
5 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
1 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন