editor

প্রকাশিত: 9:31 PM, October 31, 2020

এমন হাস্যকর ঘটনা পাকিস্তানের ক্রিকেটেই বেশি ঘটে!

এমন হাস্যকর ঘটনা পাকিস্তানের ক্রিকেটেই বেশি ঘটে!

3

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে জঙ্গি উপদ্রুত পাকিস্তান। শুক্রবার প্রথম ম্যাচ হারতে গিয়েও ২৬ রানে জিতে নিয়েছে পাকিস্তান। সেই ম্যাচেই দেখা গেল হাস্যকর এক ঘটনা। রান-আউট থেকে বাঁচতে একই দিকে ছুটছেন দুই ব্যাটসম্যান- পাক ক্রিকেটে এমন বিব্রতকর দৃশ্য বার বার দেখা গেছে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চেনা সেই দৃশ্য আরও একবার দেখা গেল।

ওয়ানডে ক্রিকেটের প্রাসঙ্গিকতা ফেরাতে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ চালু করেছে। তার অংশ হিসেবে এই সিরিজ খেলছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান। হারিস সোহেল এবং ইমাম উল হক দুজনেই হাফসেঞ্চুরি হাঁকান। তবে দুজনেই একদিকে দৌড় দিয়ে হাস্যকরভাবে রান-আউটও হয়েছেন। ইমামের চাচা ইনজামাম উল হক কতবার যে এমনভাবে আউট হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

8

এবার ইমামও তাই করেছেন। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ তুলেছিল। ২৬ তম ওভারে সিকান্দার রাজার বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে ক্রিজ থেকে সামান্য এগিয়ে ফিল্ডারের দিকে তাকিয়ে ছিলেন ইমাম। তিনি রান কল না দিলেও নন স্ট্রাইকিং প্রান্ত থেকে সিঙ্গলস নিতে ছুটে আসেন হারিস সোহেল। কিন্তু ততক্ষণে দুজনেই বুঝে ফেলেন যে সিদ্ধান্তটি ভুল। তাই তারা একই দিকে রান আউট হওয়া থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত ইমামকেই আউট হতে হয়।

2

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

4 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
7