editor
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
সিলেট এমসি কলেজের ঘটনায় সিলেটের পর্যটন শিল্পে বিরুপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা । একের পর এক বিতর্কিত কর্মকান্ড অপার সম্ভাবনাময় সিলেটের পর্যটন শিল্পের জন্য বড় হুমকি বলে মনে করছেন সচেতন মহল ।
সিলেটে পর্যটকদের আগ্রহ বাড়াতে এই পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক ও আইনী নিরাপত্তা বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের দাবী জানান তারা। সিলেটে পর্যটন শিল্পে ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও সরকারি ব্যবস্থাপনার ঘাটতি, নিরাপত্তা ও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সম্ভাবনাময় এ শিল্প হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। তারা মনে করছেন সরকারের আন্তরিকতা ও আইন শৃংখলার উন্নতি হলে সিলেটের প্রতি পর্যটকদের আস্থা ফিরে আসবে ও সিলেটে পর্যটক আরো বৃদ্ধি পাবে।
সরেজমিনে দেখা যায়, নগরীতে যে পরিমান পর্যটকরা আসতেন গত এক সপ্তাহে তা অনেকাংশেই কম । পর্যটন স্পট গুলোতে নেই আগের মতো কোলাহল, হোটেল মোটেল গুলোতে নেই পর্যটকদেও ভিড় ।
শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম ফাহাদ বলেন- প্রকৃতি কণ্যা জাফলং, সোয়াম্প ফরেষ্ট রাতারগুল, সাদাপাথর, চা বাগান সহ সিলেটে বেড়ানোর মতো প্রচুর জায়গা রয়েছে। এসব এলাকায় এখন স্ব পরিবারে বেড়াতে আসতে কিছুটা আতঙ্কিত পর্যটকরা । নিরাপত্তা ও সহযোগিতা পেলে সিলেট সত্যিকার অর্থে একটি পর্যটন সমৃদ্ধ এলাকা হিসেবে বিশ্বে পরিচিতি পারে। আবারও পর্যটকদেও পদভারে মুখরিত হয়ে উঠবে সিলেট ।
এ বিষয়ে সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটনের কাছে জানতে চাইলে তিনি সিলেট প্রতিদিনকে বলেন- সারা বাংলাদেশের মধ্যে পর্যটকদের জন্য সিলেট একটি নিরাপদ ভ’মি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই এলাকায় কোন পর্যটক দর্শনার্থী এরকম আক্রান্ত হয়নি। এমসি কলেজ একটি পরিচিত স্থান, এখানে প্রতিদিন দুপুরে ও বিকেলে প্রচুর পর্যটক দর্শনার্থী বেড়াতে আসে। এমসি কলেজের ঘটনায় পরিবার নিয়ে বেড়াতে আসতে কিছুটা নিরুৎসাহিত হবে। সিলেটের পর্যটন শিল্পে একটু প্রভাব পড়তে পারে। তবে আমরা বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসনকে দাবী জানিয়েছি সিলেটের দর্শনীয় স্পট গুলোতে পর্যটকদের জন্য স্থানীয় প্রশাসন অথবা ট্যুরিষ্ট পুলিশ মোতায়ন করার জন্য।
2 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
4 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
1 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
7 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
4 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া