editor

প্রকাশিত: 11:09 AM, September 29, 2020

এমসি কলেজে গণধর্ষণ: দুই আসামি পাঁচদিনের রিমান্ডে আমরা কোনও অপরাধ করি নাই, ঘটিয়েছে ওরা তিন জন: আদালতে সাইফুর ও অর্জুন মামলায় ছাত্রলীগের ৬ জনই গ্রেপ্তার

এমসি কলেজে গণধর্ষণ: দুই আসামি পাঁচদিনের রিমান্ডে আমরা কোনও অপরাধ করি নাই, ঘটিয়েছে ওরা তিন জন: আদালতে সাইফুর ও অর্জুন মামলায় ছাত্রলীগের ৬ জনই গ্রেপ্তার

5

নিজস্ব প্রতিবেদক:-
সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ড শুনানিকালে আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করের পক্ষে কোনও আইনজীবী আদালতে ওকালতনামা দাখিল করেননি। শুনানিকালে আদালতের বিচারক প্রধান আসামি সাইফুর ও অর্জুনের পক্ষে কোনও আইনজীবী না পেয়ে তাদের বক্তব্য জানতে চান। এ সময় তারা আদালতকে বলে, ‘ছাত্রাবাসের ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। আমরা কোনও অপরাধ করিনি। এই ঘটনা ঘটিয়েছে রাজন, তারেক ও আইনউদ্দিন।’
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে বেলা ১১টা ৪০ মিনিটে সাইফুর ও অর্জুনকে আদালতে নিয়ে আসা হয়। এরপর দুপুর ১২টার দিকে আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত জানান, আদালতে রিমান্ড শুনানিকালে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ওকালতনামা দাখিল করেননি। তবে বাদীপক্ষের হয়ে বেশ কয়েকজন আইনজীবী শুনানিকালে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘আসামি সাইফুর ও অর্জুনের পক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালত তাদের বক্তব্য শুনতে চান। এ সময় তারা আদালতকে জানায়, ছাত্রাবাসে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। তারা অপরাধ করেনি। ঘটনা ঘটিয়েছে রাজন, আইনুদ্দিন ও তারেক। তাদের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন বলেন, ‘আসামিদের পক্ষে কেউ কোনও ওকালতনামা আদালতে দাখিল না করার বিষয়টি আমার জানা নেই। তবে এই ন্যক্কারজনক ঘটনায় আমরাও হতভম্ব। এ ঘটনায় আমরা জেনারেল মিটিং করে রবিবার ক্ষোভ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আসামিদের শাস্তির দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘এমসি কলেজ বন্ধ থাকার পরেও অদৃশ্য ইশারায় কেন ছাত্রাবাস খুলে রাখা হয়েছিল। যার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবি জানাই।’
বাদীপক্ষের হয়ে শুনানিতে অংশ নেওয়া অ্যাডভোকেট ইফতেখার আলম শোয়েব বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন দুই জন আসামির বিরুদ্ধে। এ সময় আদালতের এজলাসে উপস্থিত আইনজীবী কয়েকজন পুলিশের রিমান্ড আবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালতে যুক্তি দেখান। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। তিনি জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় চাঁদাবাজি ও মূল্যবান জিনিসপত্র লুট করারও অভিযোগ আনা হয়েছে।
ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে গ্রেফতারকৃত সাইফুর রহমানকে প্রধান আসামি করে মোট ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গত রবিবার ভোরে ছাতকের সীমান্তবর্তী খেয়াঘাট থেকে সাইফুর এবং ভারতে পালিয়ে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের কাছের একটি গ্রাম থেকে অর্জুনকে গ্রেফতার করে। এছাড়া ধর্ষণ মামলার অপর আসামি শাহ মো. মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে গত রবিবার রাতে হবিগঞ্জের শহরের কোরেশনগর থেকে গ্রেফতার করা হয়। রনিকে গ্রেফতার করে র‌্যাব। আর নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শাহ মো. মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদর থানার বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে আর রবিউল ইসলাম (২৫) সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বড়নগদীপুর (জাগদল) গ্রামের বাসিন্দা। এছাড়া ওইদিন রাতে ফেঞ্চুগঞ্জ থেকে রাজ চৌধুরী রাজন, তাকে সহযোগিতা করায় আইনুল নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে রাজন ও আইনুলকে। এই দুজনসহ এই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গতেরাতে মামলার ৩নং আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনি (২৮) ও ৫নং আসামি রবিউল ইসলামকে আটক করা হয়।
মাহবুবুর রহমান রনিকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। রবিউল ইসলামকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন সকাল ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা নোয়ারাই খেয়াঘাট থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আর হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ।
গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী মামলার প্রধান আসামীরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)। এদের মধ্যে তারেক ও অর্জুন শিক্ষার্থী নয়।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে ঘুরতে আসা এক দম্পতিকে আটক করে জোর করে ছাত্রাবাসে তুলে আনে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর স্বামীকে বেঁধে মারধর করে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে সাইফুরসহ অন্যরা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওইদিন শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ছয় জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়। আসামিরা হলো— এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

4 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

7 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

8 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

2 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

5 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

3 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

2 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
8