editor

প্রকাশিত: 8:27 AM, October 3, 2020

এমসি কলেজ অভিমুখে পদযাত্রা সফলে ছাত্রজোটের গণসংযোগ

এমসি কলেজ অভিমুখে পদযাত্রা সফলে ছাত্রজোটের গণসংযোগ

6

দৈনিক সিলেটের সসয়:-
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে আজ শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমসি কলেজ অভিমুখে পদযাত্রা করবে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। পদযাত্রা সফল করতে গতকাল শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট। শুক্রবার বিকেল ৫টায় নগরের জিন্দাবাজার, জেলরোড, বন্দর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন ছাত্রজোটের নেতৃবৃন্দ। এসময় তারা লিফলেট বিতরণ করেন।

2

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মদন নেতা নিশাত প্রমুখ।
গণসংযোগকালে তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও তাদেরকে বিচার কিংবা শাস্তির আওতায় আনা হয়নি। তাই এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। এছাড়া এসব সন্ত্রাসীদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।
এ সময় তারা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেন, কলেজ বন্ধ থাকার পরেও কেন ছাত্রাবাস খোলা থাকবে? এ ঘটনার মধ্য দিয়ে ছাত্রাবাসে ঘটা নানা অপকর্মের কথা বের হয়ে এসেছে। অধ্যক্ষ, হোস্টেল সুপাররা কি এসব জানতেন না? তাই এ ঘটনার দায় কলেজ প্রশাসন এড়াতে পারেন না। আমরা কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবি জানাই। এছাড়া কলেজ ক্যাম্পাসকে দখলদারিত্বমুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব দাবি নিয়ে কাল শনিবার আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। আগামীকালের পদযাত্রায় সিলেটের সকল শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

7 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। 3 বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

1 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

8 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

5 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 1 বুধবার (১২

1
6