editor
প্রকাশিত: 10:08 AM, October 25, 2020
চল্লিশের কোঠায় পা ছুঁইছুঁই করছে, কিংবা কম- গোটা এশিয়ায় এমন স্বনামধন্য আইনজীবীদের তালিকা করা হয়েছে। সেখানে সুনামের সঙ্গে শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন বাংলাদেশের এক আইনজীবী। এই তরুণ আইনজীবী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সন্তান ব্যারিস্টার সামীর ছাত্তার।
২০২০ সালে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী ৪০০ জন স্বনামধন্য আইনজীবীর প্রোফাইল চেয়েছিল এশিয়ান লিগ্যাল বিজনেস নামে আন্তর্জাতিক একটি সংগঠন। যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে থেকে এ মাসের ১৪ তারিখে যাচাই-বাছাইয়ের পর এশিয়ার সেরা ৪০ জন আইনজীবীকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্য থেকেই শিক্ষাগত যোগ্যতা, আইনের ওপর দক্ষতা, পেশাদারিসহ নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে এই চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন হয়।
বাংলাদেশের অসংখ্য প্রতিভাবান তরুণ আইনজীবীর মধ্যে বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো ব্যারিস্টার সামীর ছাত্তার মনোনীত হয়েছেন। এর আগে বাংলাদেশ থেকে কেউ এই পদে নির্বাচিত হতে পারেননি।
ব্যারিস্টার সামীর ছাত্তার ইউনিভার্সিটি অব লন্ডনের কুইন মেরি অ্যান্ড ওয়েস্টফিল্ড কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে লন্ডনের বিপিপি ল স্কুল থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। তারপর ইউসিএল থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যারিস্টার সামীর বিশ্বব্যাংকের আইসিএসআইডি প্যানেল অব আরবিট্রেটরের তালিকায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সামীর ছাত্তার সাবেক বাণিজ্যমন্ত্রী এবং এফবিসিসিআইর সভাপতি এম এ সাত্তারের একমাত্র ছেলে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে