editor
প্রকাশিত: 7:18 PM, February 3, 2022
স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে এসএসসি ২০২১ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. ফজুল হক বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।
আদ্রিতা ও নিশির সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক। এছাড়াও কলেজের সকল শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিবাবক উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন প্রভাষক নিজাম উদ্দীন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মিনহা, অমিয় ও নামিয়া। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সাবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ। বিজ্ঞপ্তি
4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
6 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা