editor
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
করোনাভাইরাসের কারণে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের ওমান যাওয়ার বাধা কেটেছে। আগামী ১ অক্টোবর থেকে ইচ্ছুকরা ওমানে যেতে পারবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজকে একটা সুখবর পেলাম। ওমান প্রবাসীদের মধ্যে যারা দেশে এসে আটকা পড়েছেন, তারা এখন নিশ্চিন্তে ওমান যেতে পারবেন। ওমান সরকার নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে, তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান তবে আগামী ১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন।
এজন্য কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেটও প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, তবে ওমান যেতে প্রবাসীদের বৈধ ভিসা, পাসপোর্ট ও কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ লাগবে। এছাড়া ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড-১৯ এর কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। প্রবাসীরা যাতে আবার সে সব দেশে ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব থেকে ভালো খবর পাওয়া গেছে। বাকি দেশগুলো থেকেও ইতিবাচক খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এক্ষেত্রে প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান মন্ত্রী।
7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
6 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
8 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
6 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
2 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)