editor
প্রকাশিত: 8:32 PM, November 10, 2020
ওসমানীনগর প্রতিনিধি
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেছেন, নারীরা আজ ঘরের মধ্যে বন্দি না থেকে দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবার থেকে শুরু করে একটি সমাজ ও জাতির অগ্রযাত্রীয় নারীদের ভূমিকা অপরীসীম। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারীরাও আজ সমান ভাগে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনিক দপ্তরসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গুরত্বপূর্ন পদে রয়েছেন নারীরা। নারীরা এখন উদ্ধোক্তা হিসাবে চাকরী পিছনে পরে না থেকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। তাই সব নারীদেরও মনে রাখতে হবে, নারীরাও কাজ করতে পারে। মঙ্গলবার দুপুরে নারী জাগরণী ঐক্য পরিষদের উদ্যোগে ওসমানীনগরে মাস ব্যাপী সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নারী ও শিশুর প্রতি সহিংসতা আর নয়, প্রতিটি দিন হোক তাদের জন্য মঙ্গলময়‘ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে নারী উদ্যোগক্তা সৃষ্টির লক্ষে মাস ব্যাপী সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষনের কার্যক্রম শুরু করেছে নারী জাগরণী ঐক্য পরিষদ। উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ সংলগ্ন আজআহার আলী কমপ্লেক্স্রে সিলভিয়া লেডিস টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারের মাস ব্যাপী প্রশিক্ষন কর্মসূচির উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও নারী জাগরণী ঐক্য পরিষদের সভাপতি সুষমা সুলতানা রুহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি আব্দাল মিয়া. সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। জেলা পরিষদের সি এ মাছুম আহমদ ও প্রশিক্ষক কাইট্স মাসউদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,নারী জাগরণী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদিকা নুসরাত নীলা। বক্তব্য রখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভিন,নারী জাগরণী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক মরিয়ম পারভিন, প্রচার সম্পাদক নাছরিন বেগম, সদস্য প্রতিভা আজিম, রেশমা জান্নাতুল রুমা, রোকসানা রহমান কুরেশী, শিউলী হেলাল, হেলাল আহমদ প্রশিক্ষনার্থী প্রিয়াংকা জেরিন প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাসান আহমদ।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ