editor

প্রকাশিত: 8:24 AM, September 6, 2020

ওয়াহিদার চিকিৎসায় যা করা দরকার সবই করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহিদার চিকিৎসায় যা করা দরকার সবই করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

8

সিলেটের সময় ডেস্ক ::

5

গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসার জন্য যখন যা করা দরকার তার সবই করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

4

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বললেন। আমার কাছে মনে হয়েছে উনি এখন অনেকটা ভালো অবস্থায় আছেন। উনার আঘাতপ্রাপ্ত স্থানে আটজন ডাক্তার আড়াই ঘণ্টা ধরে সফলতার সঙ্গে অপারেশন করেছেন। এখন রোগী অনেকাংশে ভালো আছেন। উনার ডান দিকের অংশটা এখনও অবশ আছে। ডাক্তাররা বলেছেন– ফিজিক্যাল থেরাপি দিলে ধীরে ধীরে এটা ভালো হয়ে যাবে। এ রকম একটা জটিল রোগীকে সফলতার সঙ্গে নিউরোসায়েন্স চিকিৎসা দেয়ায় আমরা গর্বিত।

প্রধানমন্ত্রী চিকিৎসার খোঁজখবর রাখছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজখবর রাখছেন। তার চিকিৎসার প্রয়োজনে যা যা দরকার, তার সবই দেয়া হবে।

3

জাহিদ মালেক বলেন, অপারেশন পরবর্তী ৭২ ঘণ্টা সোমবার সকালে শেষ হবে। এখনও ইনফেকশনের লক্ষণ দেখা যায়নি। দোয়া করি, ইনফেকশন যেন না হয়। আমি নিজ চোখে দেখে আসছি, রোগী সুন্দর ব্যবস্থাপনায় আছেন এবং সবকিছু ভালোভাবে চলছে। এখন রোগী যে পর্যায়ে আছে, তাতে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তখন সেটি সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা।

8

সৌজন্যে : যুগান্তর

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

3 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

1 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

7 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

1 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

2 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

5 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
8