editor
প্রকাশিত: 1:08 PM, March 29, 2021
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ মহামারি মারাত্মক আকার ধারন করেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত ৫ মাসের মধ্যে দৈনিক সংক্রমণে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০ টা পর্যন্ত গত একদিনে ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে সর্বাধিকআর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ২০ জন। মারা গেছেন ২৯১ জন। খবর এনডিটিভির। নতুন আক্রান্ত নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মৃত্যু হলেও ব্রাজিলে মারা গেছে তার তিন গুণ বেশি।গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।
অনলাইন ডেস্ক(রিপা-৬)
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের