editor

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

কক্সবাজারের আলোচিত ওসি মর্জিনাকে সিলেটে বদলি

কক্সবাজারের আলোচিত ওসি মর্জিনাকে সিলেটে বদলি

8

কক্সবাজারে ছয়টি থানার ছয়জন ওসিসহ আরও ৩৪ জন পরিদর্শককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়। এরমধ্যে উখিয়া থানার আলোচিত ওসি মর্জিনা আক্তারকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে দুই দফায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ আট শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় জেলা পুলিশের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়। এরপর জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় সদর দপ্তর। বর্তমানে জেলা পুলিশে কর্মরত আছেন বিভিন্ন পদমর্যাদার প্রায় ১ হাজার ৭০০ সদস্য।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে উখিয়া থানার ওসি মর্জিনা আকতারকে সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, রামু থানার ওসি আবুল খায়েরকে রাজাশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি কামরুল আজমকে রংপুর রেঞ্জে, কুতুবদিয়া থানার ওসি এ কে এম শফিকুল ইসলাম চৌধুীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়।

4

এ ছাড়া জেলার টেকনাফ, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু থানা, চারটি পুলিশ ফাঁড়ি, আদালত, জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ট্রাফিক বিভাগে কর্মরত আরও ২৮ জন পুলিশ পরিদর্শককে একযোগে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বদলি করা হয়েছে।

উখিয়া থানার প্রথম নারী ওসি মর্জিনা আক্তারের বিরুদ্ধে সম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ ওঠেছে। এক কলেজ ছাত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছেন। এছাড়া ওসি প্রদীপের সাথে মিলে এক ব্যক্তিকে ধরে এনে তার বাসার টাকাপয়সা লুটপাটের অভিযোগ ওঠেছে মর্জিনার বিরুদ্ধে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সদর দপ্তরের নির্দেশনায় পরিদর্শক পদমর্যাদার ৩৪ জনকে বদলি করা হয়েছে। কিন্তু কী কারণে বদলি করা হয়েছে, তিনি জানেন না।

3

গত সপ্তাহে সদর দপ্তরের নির্দেশনায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহীর উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন। আগের দিন বুধবার নতুন এসপি হিসেবে যোগ দেন ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামান।
২১ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

8

বর্তমানে সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ কর্মকর্তা কারাগারে রয়েছেন।

3

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

5 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

7 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন

1
8