editor
প্রকাশিত: 10:39 AM, October 1, 2020
দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে অনেকদিন ধরেই চেষ্টা করছে শ্রীলঙ্কা, কিন্তু দেশটির সরকারের কঠোর কোয়ারেন্টিন আইনের কারণে তা পিছিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষ টেস্ট সিরিজ বাতিল হয়েছে। একই কারণে এবার দ্বিতীয় বারের মতো পিছিয়ে গেল শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট (এলপিএল)।
গত ২৩ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ২৩ ম্যাচের এলপিএলের। তারিখটি পুনঃনির্ধারণ করে ১৪ নভেম্বর করা হয়। তবে এখন আরো এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তারা জানায়, সরকারী স্বস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইনের জন্য পর্যাপ্ত সময়ের জন্য এই পরিবর্তন। যে কোনো বিদেশিকে কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইন পিরিয়ড কাটানোর বিষয়ে সরকারী সিদ্ধান্তে অটল থাকার কারণে শ্রীলঙ্কায় বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ বাতিল হয়ে গেছে। যেটি আগামী মাসে শুরুর কথা ছিল।
এলপিএলের জন্য খেলোয়াড় নিলামের সুচিও পিছিয়ে দেয়া হয়েছে। যেটি অনুষ্ঠিত হবার কথা ছিল আজ বৃহস্পতিবার। নিলামের পরিবর্তিত তারিখ আগামী ৯ অক্টোবর। কলোম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা নামে টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ রিচ্ছে। এসএলসি জানায়, ক্রিস গেইল, ড্যারেন সামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদী ও সাকিব আল হাসান সহ ৩০জন বিদেশি খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেয়ার কথা রয়েছে।
১৩ মার্চ থেকে শ্রীলঙ্কায় বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায়, সফরকারী ইংল্যান্ড অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনেই দেশে ফিরে যায়। দ্বীপদেশটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংলিশদের। এরপর দক্ষিন আফ্রিকাও তাদের লঙ্কা সফর বাতিল করে।
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে