editor
প্রকাশিত: 5:38 PM, September 15, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি কলেজ, সুজা মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রশিদে টাকার খাত উল্লেখ না থাকলেও বিভিন্ন খাতের নামে টাকা আদায় করছে কলেজ কতৃপক্ষ। আবার এই টাকা পরিশোধ করতে হচ্ছে কলেজের সামনের একটি দোকানে।
শিক্ষা বোর্ডের জারি করা ভর্তি প্রজ্ঞাপনে উল্লেখ আছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১০০০ টাকার বেশি হবে না। কিন্তু শিক্ষা বোর্ডের নিয়মনীতিকে তোয়াক্কা না করে অতিরিক্ত ভর্তি ফি গ্রহণের অভিযোগ রয়েছে ওই কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের রশিদে টাকা আদায়ের খাত না দেখিয়ে মোট টাকা আদায় দেখানো হচ্ছে।
ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, উপজেলা সদরের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর থেকে অনলাইন প্রসেসিং ফি, ভর্তি ফি, ভর্তিকরণ নামে এক সাথে দুই হাজার ৯০০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ বোর্ড নির্দেশনায় বলা আছে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। গরীব, অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রীর ভর্তির ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বলছে, এ টাকা অনলাইনে যাবে। তাদের কিছু করার নেই।
সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ সরকারি কলেজের সামনে মা কম্পিউটারে শিক্ষার্থীদের ভিড়। সেখানে শিওর ক্যাশে টাকা পরিশোধ করে টাকার রশিদ কলেজে জমা দিলে ভর্তি নেওয়া হয়। দোকানের মালিক নাসির আহমদকে শিওর ক্যাশের টাকা কথা জিজ্ঞাস করলে তিনি জানান, এ টাকা কলেজের অ্যাকাউন্টে যাবে। ওই দোকানদারও টাকার খাত বলতে পারেননি।
কমলগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থী অভিভাবক মোস্তাক আহমেদ জানান, আমাদের কাছ থেকে ভর্তি বাবদ রশিদ মূল্য দুই হাজার ৭০০ টাকা নিয়েছে। কোন খাতে টাকা নেওয়া হচ্ছে তা উল্লেখ নেই। কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, আমাদের প্রতিষ্ঠান সরকারি হলেও আগের সিদ্বান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী ভর্তির টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত কোনো টাকা আদায় করা হচ্ছে না।
7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 6 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
7 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
1 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা