editor
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
আসাম প্রতিনিধিঃ আসামে গ্রেফতার করা হয়েছে এক ভুয়ো আইপিএস অফিসারকে। গ্রেফতারকৃত প্রতারকের নাম জাবির হোসেন। তিনি নিজেকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তা শাহজাহান লস্কর হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্ব করে। এমনকি সে পুলিশের পোশাক পড়ে নিজের ছবি ও সোশ্যাল মিডিয়ার অনেকেের কাছে পাঠিয়েছেন।
করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আতিক আহমেদ চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব হয়। জাবির হোসেন তার বাড়িতে আসা যাওয়া শুরু করেন। একদিন তিনি সুনিতা পাল নামে এক তরুণীকে নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে যান। কয়েকদিন পর শাহজাহান লস্কর ওরফে জাবির হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোনে জানান সুনিতা পাল আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে তার নাম উল্লেখ করে কিছু ভুয়ো অশ্লীল ভিডিও পাঠিয়েছে। এই ঘটনা থেকে বাঁচতে হলে আপনাকে ১০ লক্ষ টাকা দিতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক আতিক আহমেদ চৌধুরী ভয় পেয়ে ৫ লক্ষ টাকা দেন। এ ঘটনার পর অবসরপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে করিমগঞ্জ সদর থানায় মামলা করেন। মঙ্গলবার (৫ নভেম্বর ) করিমগঞ্জ পুলিশ কাছাড়জেলার কাটিগড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সমগ্র বরাক উপত্যকায় প্রতারণার জাল বিস্তার করে আছে কিনা তদন্ত করছে পুলিশ।
7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
1 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
3 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
4 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার
7 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
6 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
2 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
5 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত