admin
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডন থেকে ২০২ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে। এই ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের। বাকী ৩৭ যাত্রীকে নিয়ে ১০টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী ছাড়ে উড়োজাহাজটি।
নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সে ধরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও বুধবারই বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধের দাবি জানিয়েছেন।
তবে এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনই বন্ধ করছে না সরকার।
মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য বিমানবন্দরে আলাদা লাইন করা হবে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
যুক্তরাজ্যে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার কারণে বিমান চলাচল বন্ধ করা হবে কী না এই নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সময়ে বৃহস্পতিবার লন্ডন থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইট এলো সিলেটে।
তবে এই ফ্লাইটে সিলেটে নামা ১৬৫ জন যাত্রীই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি বলেন, করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠকে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে। ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারোরই দেশে আসার সুযোগ নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি বলেন, ওসমানীতে নামা যাত্রীদের করোনা সনদ বিমানবন্দরের মেডিকেল টিম পরীক্ষা করছে। নেগেটিভ সনদ থাকায় ইতোমধ্যে বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসমানী বিমানবন্দরে আসা বিদেশযাত্রীদের পরীক্ষার জন্য গঠিত মেডিকেল টিমের সমন্বয়ের দায়িত্বে আছেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনির।
তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আমাদের টিম পরীক্ষা করছে। তাদের করোনা নেগেটিভ সনদ আছে কী না দেখা হচ্ছে। এ কাজ শেষ করতে দুপুর পর্যন্ত সময় লাগবে। তার আগে সবার নেগেটিভ সনদ আছে কী না তা বলা যাবে না।
সিলেটের সিভিল সার্জন ডা, প্রেমানন্দ মন্ডল বলেন, করোনা নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রী সিলেটে এলে তাকে সেনাবাহিনীর মাধ্যমে প্রাতিষ্ঠানক কোয়ারেন্টিনে রাখা হবে। তবে যাদের নেগেটিভ সনদ আছে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।
3 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
6 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
5 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
3 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
7 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী